‘আমাদের জন্য আজ বিশ্বকাপ শুরু হয়ে গেল’

‘হোম অব ক্রিকেট’খ্যাত মিরপুর শেরেবাংলায় প্রদর্শিত হলো আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর ট্রফি। আজ মঙ্গলবার সকালে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী করা হয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এক পাশে সাজানো মঞ্চে ট্রফি রাখার পর জাতীয় দলের ক্রিকেটাররা এসে ফটোসেশন করেন। তারা ছুঁয়ে দেখেন ট্রফিটা।ফটোসেশনে অংশ নেন সাবেক ক্রিকেটার এবং বিসিবি অফিশিয়ালরাও।জাতীয় দলের অন্যতম নির্বাচক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সাংবাদিকদের বলেন, ‘ট্রফিটা ছুঁতে পেরে খুব ভালো লাগছে, একটা স্বপ্ন তো থাকেই। যদি খোলা ট্রফিটা ধরতে পারতাম জেতার পর, তাহলে আরো ভালো লাগবে। একটু রোমাঞ্চ অনুভব করছি, আমাদের জন্য বিশ্বকাপ মনে হচ্ছে আজকে শুরু হয়ে গেল।’ওয়ানডেতে বাংলাদেশ এখন শক্তিশালী দল। বিশ্বকাপ ঘিরে প্রত্যাশাও অনেক বেড়েছে। তাই হাবিবুল বাশারও আশাবাদী আসন্ন বিশ্বকাপ নিয়ে, ‘প্রতিটা বিশ্বকাপ আসে আশা নিয়ে, দিন দিন আশা বাড়ছে। আশা প্রতিবারই পরিবর্তন হচ্ছে, আর এবারের আশাটা শুধু আমার নয়, সবারই একটু বেশি।কারণ, দুই বছর ধরে খুব ভালো খেলছি আমরা ৫০ ওভারের সংস্করণে।’

spot_img
পূর্ববর্তী নিবন্ধতামিম আগে থেকেই জানতেন!
পরবর্তী নিবন্ধপ্রাইভেট পড়ে ঘরে ফিরল ফয়সাল, মায়ের হাতে অপেক্ষা করছিল বিষ!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে